কোন কোন দিন মাথা ঘষলে ঘটতে পাতে বিপদ - The News Lion

কোন কোন দিন মাথা ঘষলে ঘটতে পাতে বিপদ



দি নিউজ লায়নঃ   মাথা ঘষা নিয়ে বিস্তর রয়েছে সংস্কার। প্যারানর্মাল চর্চাকারীরা মনে করেন নেগেটিভ এনার্জি সহজেই চুলকে আশ্রয় করে। তা ছাড়া সন্ধেবেলা চুল খোলা রাখা নিয়েও নিষেধাজ্ঞা প্রচলিত রয়েছে। তেমনই মাথা ঘষা নিয়েও ভারতীয় সনাতনী সংস্কৃতি বেশ কিছু সংস্কার ব্যক্ত করে। ভারতীয় সনাতনী বিশ্বাস জানায়—  


মঙ্গলবার

মঙ্গলবার দিন মাথা ঘষতে নিষেধ করে ভারতীয় সংস্কার। বিশেষ করে যাঁদের রাশিতে মঙ্গলের অবস্থান তেমন সুবিধাজনক নয়, তাঁদের জন্য নিষেধাজ্ঞা প্রবল।   

বুধবার

ভারতের বিভিন্ন অঞ্চলে এই প্রথা প্রচলিত রয়েছে যে, এক পুত্রসন্তানের মা-র পক্ষে এই দিন মাথা ঘষা বিপদ ডেকে আনতে পারে। ক্ষতি হতে পারে তাঁর সন্তানের। কিন্তু অনেক জায়গায় আবার এই প্রথাপ্রচলিত রয়েছে যে, সদ্যবিবাহিতারা বুধবারে নিয়মিত মাথা ঘষলে শুভ ফল লাভ করেন। তাঁরা পুত্রসন্তানের জননী হন।  


বৃহস্পতিবার

সপ্তাহের এই দিন মাথা ঘষলে বা শ্যাম্পু করলে লক্ষ্মীদেবীর কৃপা থেকে বঞ্চিত হতে হয়। জীবনে দারিদ্র নেমে আসতে পারে। এই বিষয়ে বহু কাহিনি এ দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত রয়েছে।   

শনিবার

সপ্তাহের এই দিন মাথা ঘষলে শনিদেবের কুপ্রভাব দূর হয় বলে অনেকে মনে করেন। শনির সাড়ে-সাতি দশা থেকে রক্ষা করতে পারে প্রতি শনিবার মাথা ঘষা। কিন্তু এর পাশাপাশি অনেকে এ কথাও মনে করেন যে, শনিবার শ্যাম্পু করলে শনিদেব কুপিত হন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.